দামুড়হুদায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে চরমপন্থী দলের আঞ্চলিক নেতা আব্দুল বারীর (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে দামুড়হুদা উপজেলার হোগলডাঙা গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
আব্দুল বারী দামুডহুদার করিমপুর নতিপোতা গ্রামের মৃত পাচু শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ভারতে আত্মগোপনে থেকে দল পরিচালনা করতো।
 
দামুডহুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, একাধিক মামলার আসামি ও চরমপন্থী দলনেতা আব্দুল বারী ভারতে আত্মগোপন করে ছিল।  দেশে ফিরে শুক্রবার গভীর রাতে তার গ্রামের পাশে মিটিং করছিল। এ সময় নিজেদের মধ্যে বিরোধ হলে গোলাগুলিতে তিনি মারা যান। শনিবার সকালে লাশ উদ্ধার করে চুয়াডাঙা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি