শো চলাকালে সিনেমা হলে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবির শো চলাকালে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে সিনেমা হলে আগুন লাগে। শনিবার দুপুরে শেরপুরের নকলার কল্পনা সিনেমা হলে এ ঘটনা ঘটে। পরে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
 
তিনতলা এ সিনেমা হলটির মালিক পক্ষের দাবি অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  
 
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ দেবনাথ জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/জেডএইচ