তারাগঞ্জ থানার পুলিশ শনিবার দুপুরে সয়ার ইউনিয়নের দীঘলটারী জমেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চিকলী নদী থেকে অজ্ঞাতনামা এক আট বছরের শিশুর লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, এলাকাবাসী সকালে শিশুর লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারনা নদীর উজানে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হলে লাশ ভেসে এসে এখানে আটকা পড়ে।
তারাগঞ্জ থানার অফিসার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে দুপুর ২টায় শিশুটির লাশ উদ্ধার করে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ