হজে গিয়ে ৪২ পাকিস্তানির মৃত্যু

পবিত্র হজ পালনকালে সৌদি আরবে কমপক্ষে ৪২ পাকিস্তানি প্রাণ হারিয়েছে। শুক্রবার দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানায়। খবর সিনহুয়া’র। তাদের বেশিরভাগেরই প্রাণহানি হয়েছে দমবন্ধ হয়ে অথবা সড়ক দুর্ঘটনায়।
 
নিহত ৪২ জনের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১২ জন নারী। তারা পাকিস্তানের বিভিন্ন শহরের বাসিন্দা।

এর মধ্যে ২৬ জন মারা গেছে মক্কায়, সাতজন মদিনায় এবং চারজন আরাফাতে বলে জানানো হয়। তাদের বয়স চল্লিশ থেকে আশি বছরের মধ্যে।

মস্তিস্কে রক্তক্ষরণের কারণে একজন নারী হাজীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক।
 
ইত্তেফাক/টিএস