বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকাল চারটায় কারাগারে প্রবেশ করেন তিনি। প্রায় এক ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন।
সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল জানিয়েছেন, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি আরো বলেন, ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন পাইনি। শনিবার ম্যাডামের পিএসকে জানানো হয়েছে এবং বলা হয়েছে, আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবো। আমি চারটার সময় এসেছি।
বিএনপির মহাসচিব জানান, কারাবন্দী খালেদা জিয়া শারীরিক দিক দিয়ে অসুস্থ আছেন। তবে তার মনোবল শক্ত আছে।
ইত্তেফাক/জেডএইচ