গৃহকর্মীর সঙ্গে গোপন সম্পর্কের ফলে ট্রাম্পের অবৈধ সন্তান জন্ম নিয়েছিল বলে দাবি ট্রাম্প ওয়াল্ড টাওয়ারের সাবেক দারোয়ান ডিনো সাজুডিনোর। মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাজুদিনের আইনজীবী শুক্রবার জানান, ট্রাম্পের এই কেলেঙ্কারি গোপন করতে ৩০ হাজার ডলারের একটি চুক্তিতে আবদ্ধ ছিলেন তিনি। তাই মুখ খুলতে পারেননি। এখন চুক্তিটি থেকে তার মক্কেল বেরিয়ে এসেছেন। পুরো ঘটনা শীঘ্রই প্রকাশ হবে বলে আশা করছে সাজুদিন।
সিএনএন এর রিপোর্টে বলা হয়, ট্রাম্পের ঘনিষ্ঠতা থাকা ‘ন্যাশলাল এনকোয়ারার’ পত্রিকার মুল কোম্পানি আমেরিকান মিডিয়া ইনকরপোরেশন এর সঙ্গে চুক্তিটি হয়েছিল ২০১৫ সালের ১৫ নভেম্বর। চুক্তির একটি কপি তাদের কাছে আছে বলে জানিয়েছে সিএনএন।
চুক্তিতে বলা হয়, ‘ট্রাম্পের অবৈধ সন্তানের কাহিনি প্রকাশের পর ডিনো সাজুডিন ৩০ হাজার ডলার পাবে। তবে যদি আমেরিকান মিডিয়া ইনকর্পোরেশন কাহিনিটি না ছাপায়, তাহলে সাজুদিন কোন ক্ষতিপূরণ পাবে না। চুক্তির কোন বরখেলাপের ক্ষেত্রে সাজুডিনকে ১০ লাখ ডলার জরিমানা দিতে হবে।’
এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ। তবে সাজুডিনের সঙ্গে চুক্তির বিষয়টি অস্বীকার করেনি আমেরিকান মিডিয়া ইনকর্পোরেশন। তাদের দাবি, ‘সাজুদিনের কাহিনিটি বিশ্বাসযোগ্য নয়।’
ইত্তেফাক/টিএস