বগুড়ার শেরপুরে শনিবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহান (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। সে উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী ছুরিকাঘাতকারী খোরশেদকে (১৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোটফুলবাড়ি গ্রামের সালামের ছেলে।
পুলিশ জানায়, রনবীরবালা ঘাটপাড় এলাকায় খোরশেদের নেতৃত্বে ৫/৬ জন কিশোর শনিবার সন্ধ্যায় সোহানের উপর হামলা করে। এক পর্যায়ে তারা সোহানের বুকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে সোহানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত ১১টায় তার মৃত্যু হয়। ঘটনার সময় গ্রামবাসী খোরশেদকে আটক করলেও অন্যরা পলিয়ে যায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, পুলিশ অন্যান্য আসামিদের ধরতে অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/আরকেজি