নরসিংদীতে দেবরের ছেলেকে খুন করে পলাতক ভাবি

মনোহরদী উপজেলার নলুয়া গ্রামে শনিবার দেবরের ছেলেকে খুন করে পালিয়েছে ভাবি। পারিবারিক শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
 
শিশু সানিমকে দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। সে রায়হান মিয়ার ছেলে।
 
শিশুর নানা খোকা মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার মেয়ে সোনিয়া বেগমের সঙ্গে প্রবাসী ভাসুর জজমিয়ার স্ত্রী শিরিন আক্তারের ঝগড়া বিবাদ চলছিল। পারিবরিক শত্রুতার জের ধরে  সানিমকে হত্যা করা হয়েছে।
 
মনোহরদী থানার সহকারী পুলিশ পরিদর্শক বিল্লাল জানান, শিশুটির বাবা বাদী হয়ে শিরিন অাক্তারকে আসামি করে হত্যা মামলা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি