ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়ন দৌলতপুর গ্রামের রেহেনা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি রেহেনার স্বামী সাইফুল তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
রবিবার বেলা ১২টায় তার স্বামীর বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রেহেনা দৌলতপুর গ্রামের আবুল খায়ারের মেয়ে।
গৃহবধূর ভাই শাবু অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জমি নিয়ে রেহেনার ওপর নির্যাতন চালিয়ে আসছিল তার স্বামী। সকালে রেহেনাকে সাইফুল ও তার বন্ধু আখতারুল অনেক মারধর করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা এসে দেখি আমাদের মেয়ে তার স্বামীর রুমে ঝুলন্ত অবস্থায় আছে। পড়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমাদের মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে রেহেনার ভাই সাবু এর বিচার দাবি করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মেয়ের পরিবার হত্যার অভিযোগ তুলেছেন। এখনো কেও লিখিত অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ