মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের আটক করা হয়।
রবিবার সকালে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭০ গ্রাম গাঁজা, ২ বোতল প্যাথেডিন, ২০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআই