জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ
ইত্তেফাক রিপোর্ট
নারায়ণগঞ্জের সাবেক এমপি গিয়াসউদ্দিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার কমিশন থেকে গিয়াসউদ্দিনকে তলব করে নোটিস পাঠানো হয়েছে। ওই নোটিসে তাকে আগামী ২৯ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। গিয়াসউদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।