ময়মনসিংহ তারাকান্দার কাকনী নামকস্থানে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত এবং অপর ঘটনায় ত্রিশালের কাজির শিমলায় এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রবিবার বেলা সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দার কাকনী নামকস্থানে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইয়াছিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে দ্বীন ইসলাম নামে অপর একজন মোটরসাইকেল আরোহী মারা যায়।
এদিকে ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ইত্তেফাক/জেডএইচ