মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 
বরিশালের মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাবার নাম সবুজ সরদার।
 
স্বজনরা জানান, ঈদের পরদিন শিশির তার নানার বাড়ি নাজিরপুরে বেড়াতে যায়। সেখানে শিশির কৌতূহল বশত পাশ্ববর্তী ঘরের বিয়ের ডেকসেটের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ