ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
 
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা ৫দিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
 
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাগর সেন জানান, গত ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ