‘বুদ্ধিতে যুক্তিতে বির্তক করি, জ্ঞান ভিত্তিক ডিজিটাল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ‘নৈতিক অবক্ষয়ই প্রশ্নপত্র পাসের মূল কারণ ’ বিষয়ে বির্তক প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি ছানাউল হক উচ্চ বিদ্যালয়ে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ এর সভাপতিত্বে এবং সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল মামুন এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।
প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় বনাম দাউদপুর উচ্চ বিদ্যালয়। এতে চ্যাম্পিয়ন হয় উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উক্ত প্রতিযোগীতায় মডারেটর ছিলেনজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর উসমান গনি, বিচারকের দায়ীত্ব পালন করেন প্রভাষক হামজা মাহমুদ, তারিকুল ইসলাম, তানজিলা ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহদাত হুসেন, কালের কন্ঠ প্রতিনিধি বিশ্বজিত পাল প্রমূখ।
ইত্তেফাক/কেআই