রংপুরে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪৯

রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 
 
জেলা পুলিশের মুখপাত্র ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত জেলা বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। 
 
রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি মাদক নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত চলমান থাকবে। 
 
 
ইত্তেফাক/ইউবি