মোরেলগঞ্জে পরিবারের ৪ জনকে অজ্ঞান করে মালামাল লুট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বরিশাল গ্রামের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে মালামাল লুট দুর্বৃত্তরা। সোমবার সকালে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
এরা হলেন- পল্লী চিকিৎসক ডা. আব্দুস ছালাম (৬৫), স্ত্রী মমতাজ বেগম (৫০),  ছেলে মামুন (৩৬) ও পুত্রবধূ শাহিনা আকতার(২৫)। 
 
জানা গেছে, রবিবার সন্ধ্যার কোনো এক সময় কে বা কারা ভাতের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দেয়। রাত ১০টার দিকে ডা. আব্দুস ছালামসহ সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দুষ্কৃতকারীরা ভোরে ঘরে ঢুকে ২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। 
 
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমদ্দার বলেন, তাদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত। 
 
 
ইত্তেফাক/ইউবি