ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে সাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুতুবা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সাকিবের নানা নেজামল হক মিন্টু চৌকিদার জানান, কোরবানীর ঈদ উপলক্ষে তার মেয়ে ও নাতিরা ঢাকা থেকে বেড়াতে আসেন। সোমবার দুপুর ১২টার দিকে সাকিব পুকুরে গোসল করতে যায়। এ সময় পা পিছলে সিড়ি থেকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পুকুরে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি