চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রবিবার দুপুরে ২ কেজি স্বর্ণসহ আটক হয়েছেন দুবাই থেকে আসা যাত্রী রফিক উল্লাহ। চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাকে আটক করেন। রাতে পতেঙ্গা থানায় তাকে সোপর্দ করা হয়।
চট্টগ্রামের শুল্ক ও গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, দুবাই থেকে ফ্লাইটে আসা ঐ যাত্রীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শরীর তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণ ও কোমরের বেল্টে স্বর্ণের তৈরি হুক পাওয়া যায়। তার ব্যাগে তল্লাশি করে সাতটি স্বর্ণনির্মিত চাকতি, একটি স্বর্ণের তৈরি বেল্টের হুক, স্বর্ণের পাতসহ মোট এক হাজার ৯৬০ গ্রাম অবৈধভাবে আনা স্বর্ণ পাওয়া যায়।