গঙ্গাচড়ায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় হিটস্ট্রোকে আনছার আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পানাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর পানাপুকুর গ্রামের মৃত্যু ওসমান আলীর ছেলে আনছার আলী সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী গ্রামে ধান ক্ষেত দেখতে গেলে প্রচণ্ড রোদে সেখানেই অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
 
ইত্তেফাক/বিএএফ