কেরালার বন্যা গরু জবাইয়ের শাস্তি: বিজেপি নেতা

গোমাতাকে হত্যা করার পাপেই কেরালায় বন্যা হয়েছে বলে দাবি করেছেন কর্ণাটক রাজ্যের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল এতনাল। পাপের শাস্তিস্বরূপ বন্যা দেখা দিয়েছে বলে মনে করছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
 
তাঁর দাবি, এক বছর আগে গরু জবাইয়ে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে কেরালার সংসদ ক্যান্টিনে গরু মাংস খেয়েছিলেন সংসদ সদস্যরা। এক বছরের মধ্যেই ওই পাপে ফলে বন্যা হয়েছে।
 
তিনি বলেন, ‘হিন্দু ধর্মের বিধি-বিধানের প্রতি মানুষের আবেগে আঘাত দেয়া উচিৎ নয়। হিন্দুত্বে আঘাত দিলেন এমন শাস্তি পেতেই হবে।’
 
তবে এটাই প্রথম নয়, এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন তিনি। কর্নাটক নির্বাচনের ঠিক পরেই দলীয় একটি বৈঠকে তিনি বলেছিলেন, ‘মুসলিমদের উন্নয়নে কাজ করা বিজেপির উচিত নয়। কারণ, ওরা বিজেপিকে ভোট দেয় না।’
 
গত মাসে তাঁর মন্তব্য ছিল, ‘আমি যদি কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, তা হলে সমস্ত বুদ্ধিজীবীকে গুলি করতাম।
 
ইত্তেফাক/টিএস