গাইবান্ধায় ২ ডাকাত গ্রেপ্তার

গাইবান্ধা সদর থানা পুলিশ সোমবার ভোরে রংপুরের মিঠাপুকুর এলাকা থেকে ডাকাত সর্দারসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে। 
 
আটক ডাকাত দুজন হলো, জেলার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ ইউসুবপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ডাকাত সর্দার খায়রুজ্জামান (৫০) ওরফে খয়রা এবং একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রঞ্জু মিয়া ওরফে ভোটকা (৪৫)। 
 
গাইবান্ধা সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার জানান, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানাসহ দেশের বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু