রাজধানীর মতিঝিল থানাধীন দিলকুশা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ৪টি পার্সেল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের লোহাগড়া থেকে আসা ফেস ক্রিমের ৪০টি কৌটায় বিশেষ কায়দায় এ সব লুকানো ছিল।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আজ সোমবার দুপুরে এসব ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে সব জানানো হবে।
ইত্তেফাক/এমআই