খেলায় হেরে প্রতিপক্ষকে গুলি, ফ্লোরিডায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে অপর গেমারের গুলিতে দুজন নিহত হয়েছেন। পরে আত্মহত্যা করেন হামলাকারীও। খবর বিবিসির।
 
নিহতরা হলেন, এলি ক্লেইটন(২১), টেলর রবার্টসন(২৭) ও হামলাকারী ডেভিড কাটজ(২৪)।
 
পুলিশ জানায়, গুলিতে নিহত প্রথম দুজন বিখ্যাত ভিডিও গেম খেলোয়াড় ছিলেন। তাদের সঙ্গে খেলছিলেন হামলাকারী ডেভিডও।
 
একজন প্রত্যক্ষদর্শী জানান খেলায় হেরে গিয়ে মেজাজ বিগড়ে গিয়েছিল ডেভিডের। এরপরই সে গুলি করে।
IMG0
সাম্প্রতিক বছর গুলোতে ফ্লোরিডায় বন্দুক হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে। চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে পার্কল্যান্ডে বন্দুক হামলায় ১৭ জন মারা যান। ২০১৬ সালে অরল্যান্ডোতে নাইট ক্লাবে হামলায় প্রাণ হারান ৪৯ জন।
 
ইত্তেফাক/টিএস