ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীথি খাতুন (১৪) নামের এক ছাত্রী মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বীথি খাতুন ওই গ্রামের আকতার হোসেনের মেয়ে ও নলডাঙ্গা শামসুর রহমান দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
  
অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল) কনক কুমার দাস জানান, সন্ধ্যায় ঘরের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে  মৃত্যু হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেকে