রংপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪৯

রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
 
জেলা পুলিশের মুখপাত্র ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত জেলা বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার কোতয়ালীসহ জেলার ৮ থানা থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
 
রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি মাদক নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত চলমান থাকবে। 
 
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাদক ছেড়ে সুস্থ পথে ফিরে আসুন। আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা ছাড়াও সব ধরনের সহযোগিতা করা হবে। 
 
ইত্তেফাক/কেকে