অর্থনীতি শিক্ষক সমিতির সম্মেলন ২৬ এপ্রিল

আগামী ২৬ এপ্রিল শুক্রবার বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির ১০ম দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলন এবং বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল শীর্ষক সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে সকাল সাড়ে ৯টায় শুরু হবে।  অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। -প্রেস বিজ্ঞপ্তি