শিবালয়ে বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

মানিকগঞ্জের শিবালয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল আতাব আলী (৪৫) মারা গেছেন। এছাড়া তার স্ত্রী-কন্যা গুরুতর আহত হয়েছে। সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর ব্রিজের পূর্ব প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। 
 
বরংগাঈল হাইওয়ে পুলিশ জানায়, নিহত আতাব আলী ঘটনাস্থলের অনতিধূরে পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে এসে আত্মীয়র বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে লাভলী পরিবহনের বেপরোয়া বাস ধাক্কা দিলে এ র্দুঘটনা ঘটে। 
 
সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিহতের কন্যা ফাতেমা (৪) ও স্ত্রী শামিমা (৩৫) ভর্তি রয়েছেন। 
 
ইত্তেফাক/কেআই