সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ৯ আসামিসহ ৭৫ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল ও ইয়াবাসহ বেশকিছু মাদক দ্রব্য। তাদের বিরুদ্ধে এ সময় ১২টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা ১২ জন, কালিগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ১১ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/এএম