গোবিন্দগঞ্জে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শীতল গ্রাম থেকে লিমন নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 
 
রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা ওই ছাত্রকে হত্যা করে বাড়ির পাশে বাঁশ  ঝাড়ে ফেলে রেখে যায়। লিমন নাকাইহাট ইউনিয়নের শীতল গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং শীতল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 
 
স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিমন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সারারাত বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। মঙ্গলবার সকাল ৯টা দিকে বাড়ির পাশের একটি বাঁশ ঝাড়ে তার গলাকাটা লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা লিমনের ভাইকে খবর দিলে তার বড়ভাই লাশটি লিমনের বলে শনাক্ত করে। 
 
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, মামলা হলে আইনী পক্রিয়া শুরু করা হবে। তবে এখন পর্যন্ত হত্যার মুল কারণ জানা যায়নি। 
 
 
ইত্তেফাক/ইউবি