মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত

নওগাঁর মান্দায় শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি আয়োজনে ঐতিহাসিক পাকুড়িয়া গণ্যহত্যা দিবস পালিত হয়েছে। 
 
মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলার পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি সভাপতি আব্দুল লতিফ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি