নিরাপত্তার জন্য উবারের নতুন ফিচার

‘সেফটি টুলকিট’ চালু করলো রাইড শেয়ারিং কোম্পানি উবার। মঙ্গলবার থেকে বাংলাদেশে এটি চালু করা হয়। 
 
সেফটি টুলকিট চালু করার বিষয়ে উবারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর শচীন কানসাল জানান, যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় উবার। সেফটি টুলকিট চালু করা আমাদের এই প্রচেষ্টারই একটি অংশ। এই অপশনের মাধ্যমে যাত্রীরা উবারের সব সেফটি ফিচার সহজেই খুঁজে পাবেন বলে জানান তিনি।
 
শচীন কানসাল আরো বলেন, সেফটি টুলকিটের অন্যতম একটি ফিচার ‘ট্রাস্টেড কন্ট্যাক্টস’। এর সাহায্যে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের সকল ট্রিপ অথবা বাছায়কৃত কিছু ট্রিপ সম্পর্কে তাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের জানাতে পারবেন।
 
এ বছরের মে মাসে ফিচারটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়। সেখানে চালুর পর বাংলাদেশে চালু হলো উবারের এই ফিচারটি।
 
সেফটি সেন্টার:
যাত্রীরা আইন প্রয়োগকারীদের সহায়তায় তৈরি সেফটি টিপসগুলো দেখতে পারবেন। একটি নির্দিষ্ট স্থানে প্রধান নিরাপত্তা ফিচারসহ অন্যান্য সকল ফিচার পাওয়া যাবে, যা যাত্রীদের জন্য খুবই সহায়ক।
 
ট্রাস্টেড কন্ট্যাক্টস:
নতুন ফিচারটি একজন যাত্রীকে তার ঘনিষ্ঠ পাঁচজন ব্যক্তির সঙ্গে নিয়মিতভাবে ট্রিপ শেয়ার করার অপশন প্রদান করবে। যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী ট্রিপ শেয়ার সেটিংস ঠিক করতে পারবেন। ফলে আপনজনদের সঙ্গে ট্রিপ শেয়ার করা আরও সহজ হবে। এছাড়া গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সমস্ত খবরাখবর  আপনার কাছের মানুষকে জানাতে পারবেন।
 
ইমারজেন্সি বাটন: 
এর মাধ্যমে সরাসরি পুলিশ কন্ট্রোল রুম নম্বর ৯৯৯ এ কল করার সুযোগ প্রদান করবে।
 
ইত্তেফাক/জেডএইচ