গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিহাব উদ্দিন (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাবের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সিহাব মোটরসাইকেলে করে খুলনার পাইকগাছায় যাচ্ছিলেন। বিজয়পাশায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিহাব নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ