নড়াইলের কালিয়া উপজেলায় অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে নড়াগাতি থানার মধুমতী নদীর চাপাইল সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ‘কচুরিপানার সঙ্গে ভেসে আসা অজ্ঞাতনামা লাশটি মধুমতী নদীর চাপাইল সেতুর কাছে আসলে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় জানাসহ তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/বিএএফ