নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সারে ৫টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বাহারী পেট্রল পাম্পের সামনে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় দুই বন্ধু উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বৈইতপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে আমিন আলী (২২) ও একই ইউনিয়নের পূর্বদলিরাম গ্রামের গোলাপ হোসেনের ছেলে রিফাত (২০)  মোটরসাইকেলে জলঢাকা যাচ্ছিল। রংপুর-জলঢাকা সড়কের বিপরীত দিক হতে আসছিল একটি প্রাইভেটকার। গাড়গ্রাম বাহারী পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেলটির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল চালক আমিন আলী। গুরুত্বর আহত হয় রিফাত। তাকে একটি মাইক্রোবাসে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। 
 
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
 
ইত্তেফাক/জেডএইচ