শিশুদের সঙ্গে নাঁচলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে

শিশুদের সঙ্গে নাঁচলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি স্কুল সফর করেন থেরেসা মে।
 
এই সময় স্কুলের শিশুরা তাকে দেখে নাঁচেন। এরপর প্রধানমন্ত্রী মেও নাঁচতে শুরু করেন। তিনি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এমন একটি নাঁচ উপহার দেয়ার জন্য।
 
তিনি শিশুদেরকে ভবিষ্যতে নেতা উল্লেখ করে বলেন, তোমরা যখন বড় হবে তখন তোমরা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে এবং সেখানে পড়ার আগ্রহ প্রকাশ করবে। - স্কাই নিউজ