সিরাজগঞ্জের সদরের কড্ডার মোড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হওয়া গেছে।
নিহত শাহাদত হোসেন শহরের মাহমুদপুরের শাহজাহান আলীর ছেলে। আহত চারজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাদতকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম