কুড়িগ্রামের নাগেশ্বরীতে আব্দুস সাত্তার (৫০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার গভীর রাতে নারায়নপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
২২ বিজিবি ব্যাটেলিয়িনের চৌদ্দঘড়ি ক্যাম্প ইনচার্জ সুবেদার রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে ভারতীয় নাগরিক আব্দুস সাত্তার নারায়নপুর ইউনিয়নের বালারহাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৫ এর ৭ সাব পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির নিয়মিত টহল দল ৭২টি ভারতীয় হারমনিয়াম সাবান, ৩শত রুপি ও একটি ফাঁকা জেরিকেনসহ তাকে আটক করে।
কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল জানান, বুধবার ভারতীয় নাগরিক আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ