চুয়াডাঙ্গায় ভারতীয় রুপি ও ইউএস ডলারসহ আটক ২

চুয়াডাঙ্গায় দামুড়হুদায় ভারতীয় রুপি ও ইউএস ডলারসহ ২ জনকে আটক বিজিবি। বুধবার সকালে ও আগের দিন রাতে বিজিবি দর্শনা সীমান্তবর্তী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হল- ঢাকা আশুলিয়া থানার কবিরপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে হেলাল উদ্দিন (৫০) ও কুমিল্লা চৌদ্দ গ্রামের বাসিন্দা মালিক মিয়ার ছেলে হোসেন মো. সাব্বির ( ৩৯)।
 
বিজিবির টহল কমান্ডার আব্দুল আওয়াল ও নায়েক আব্দুল মতিন জানান, বুধবার সকাল সাড়ে দশটার দিকে হেলাল উদ্দিন ভারত থেকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট হয়ে বাংলাদেশে  আসছিল। এ সময় বিজিবি তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১৭ লাখ ৯৩ হাজার ৩ শ ২০ রুপি জব্দ করে। যা বাংলাদেশি টাকায় ২১লাখ ৭৩ হাজার সমপরিমাণ। 
 
এছাড়া মঙ্গলবার রাতে চেকপোস্ট দিয়ে হোসেন মো. সাব্বির ভারত থেকে আসছিল। চেকপোস্টে বিজিবি তার ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার ২শ ইউএস ডলার জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকার ১৪ লাখ ৪৬ হাজার ৯৬ টাকার সমপরিমাণ।
 
চুযাডাঙ্গা ৬ ব্যাটালিয়নের বিজিবি পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, আটক ব্যক্তিদেরকে দামুডহুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ