বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন যেখানে

সাফ চ্যাম্পিয়নশিপের আগে বুধবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।  এ নিয়ে ব্যাপক সাড়া পড়েছে নীলফামারীতে। কারণ প্রথমবারের মতো উত্তরাঞ্চলে আন্তর্জাতিক পর্যায়ে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 
 
আজ বিকাল ৪টায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এছাড়া ম্যাচের ধারাবিবরণী শুনা যাবে বাংলাদেশ বেতারে।
 
এদিকে ম্যাচ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নীলফামারীতে। গোটা এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাঁচস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি  র‌্যাব ও বিজিবি কাজ করবে।
 
ইত্তেফাক/জেডএইচ