শেয়ারবাজারে পতনের ঘটনায় নেপথ্যে কেউ না কেউ আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, বাজারে পতনের ঘটনা বার বার এমন ঘটছে। এর মানে পেছনে কেউ আছে। তিনি এসময় ১৯৯৬ ও ২০১০ সালের ঘটনা উল্লেখ করেন। এসময় তিনি বলেন, বিশ্বের অন্যত্র ব্যবসায়ীদের জেলে পাঠানোর ঘটনা খুবই কম; কিন্তু আমাদের এখানে ব্যবসায়ীদের জেলেও পাঠানো হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, ভালো কোম্পানিগুলো এখানে আসবে না। এলে খারাপ কোম্পানির সঙ্গে মিশে গিয়ে তারাও খারাপ হয়ে যাবে। যদিও আমার মতে বাজার পরিস্থিতি খারাপ নয়।
সোমবার বিকালে বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।