শুরুতেই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার গোল

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বুধবার বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়। তবে প্রথমেই একটি গোল খেয়ে বসে বাংলাদেশ। 
 
এদিকে ম্যাচটি ঘিরে ব্যাপক সাড়া পড়েছে নীলফামারীতে। স্টেডিয়াম ঢল নামে ফুটবল প্রেমীদের। স্টেডিয়ামটি এখন কানায় কানায় পূর্ণ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
 
বাংলাদেশ একাদশ:
মো. শহীদুল আলম (গোলকিপার), মোহাম্মদ নাসির উদ্দিন, মো. ওয়ালি ফায়সাল, মো. টুটল হোসেন বাদশাহ, মো, ইমন মাহমুদ, মো, মামুনুল ইসলাম মামুন (অধিনায়ক), মোহাম্মদ শাখাওয়াত হোসেন রনি, সোহেল রানা, মো. ফয়সাল মাহমুদ, মোহাম্মদ রবিউল হাসান, ফজলে রাব্বি। 
 
শ্রীলঙ্কা একাদশ:
সুজন পেরারা (গোলকিপার), সুভাস মাদুসান (অধিনায়ক), ওয়ারাকাগোদা, আসিকুর রহমান, কাভিন্দু ইশান, জোহার জারওয়ান, জুডি সুপান, মোহামাদ ফজল, আফিল মোহামেদ, চামিরা কুমারা, বান্দারা রত্নায়াকে।
 
ইত্তেফাক/জেডএইচ