আফগানিস্তানের ভূকৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা ওয়াখান করিডোরে সেনাঘাঁটি তৈরি করছে বলে জানিয়েছে দেশটি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সন্ত্রাসবিরোধী তৎপরতার রাশ টেনে ধরতে এ ঘাটি করা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে পোস্ট।
আফগানিস্তানের ওয়াখান করিডোর তাজিকিস্তান থেকে পাকিস্তানকে পৃথক করেছে। এটি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, ঘাঁটিটিতে আফগানিস্তানের সেনাদের প্রশিক্ষণ দেয়া হবে। অবস্থান করবে কমপক্ষে এক ব্যাটেলিয়ন বা ৫০০ জন চীনা সেনা।
তবে মঙ্গলবার এ খবর সত্য নয় বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘আমরা তদন্ত করে জানতে পেরেছি এ খবর সঠিক নয়।’
IMG0
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুখ খুলতে রাজি হয়নি চীনের সামরিক কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারিতেও গণমাধ্যমে এ ধরনে প্রকাশিত হয়েছিল।
গত বছর আফ্রিকার জীবুতিতে প্রথম বিদেশের মাটিতে সামরিক ঘাঁটি স্থাপন করে চীন। যুক্তরাষ্ট্র বলছে, পাকিস্তানেও সেনা ঘাঁটি করার পরিকল্পনা রয়েছে দেশটির।
ইত্তেফাক/টিএস