তারাকান্দায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন পাঁচজন।
 
আজ বুধবার দুপুরে উপজেলার রুপচদ্রপুর এলাকার শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, হালুয়াঘাটের ধারা থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে আসছিল। পথিমধ্যে অটোরিকশাটি উপজেলার রুপচদ্রপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবিদ হাসান (২) নামের এক শিশু নিহত হন। এ দুর্ঘটনায় আল-আমিন নামের এক পুলিশ সদস্যসহ আহত হন পাঁচজন। 
 
তিনি জানান, আশেপাশের লোকজন তাৎক্ষণিক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আতিকুলকে (২২) মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কেকে