টেকনাফে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বাড়ির গর্তের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার সকাল ১০টায় উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মইন্যাজুমের ফকির আহমদের মেয়ে হাফসা বেগম (১ বছর ৩ মাস) নিখোঁজ হয়ে যান। 
 
বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে ঘণ্টা খানেক পর বসত-ভিটার ভেতরে সৃষ্ট গর্তের পানিতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে কান্নাকাটি ও হৈ ছৈ শুরু হয়।ওই শিশুর লাশ উদ্ধারের পর বাদে আছর স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। 
 
ইত্তেফাক/কেকে