এশিয়ান গেমস হকিতে জাপানকে পায়নি বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
কারণ পরশু রাতে ইন্দোনেশিয়ার জাকার্তা এশিয়ান গেমস হকিতে জাপান ৩-২ গোলে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। কোরিয়া এগিয়ে থেকেও হেরেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাপান সেমিফাইনালে উঠেছে। প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম সেমিফাইনালে ভারত ও মালয়েশিয়া খেলবে আজ।
পঞ্চম স্থানের লড়াইয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে ১ সেপ্টেম্বর। জিমি, চয়ন, মিমো, আশরাফুল, কৌশিকদের বাংলাদেশ এরই মধ্যে আগামী এশিয়ান গেমসে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ইত্তেফাক/কেআই