ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফেরত যাওয়ার অধিকার ইসরাইলের সঙ্গে শান্তি প্রক্রিয়া থেকে বাদ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি । মঙ্গলবার ওয়াশিংটন-ভিত্তিক ইসরাইল-পন্থী ‘নিওকনজারভেটিভ’ থিংক-ট্যাংক ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি’ এর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন কথা বলেন হ্যালি।
হ্যালি’কে প্রশ্ন করা হয়েছিল, শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ফেরত যাওয়ার অধিকার অংশভুক্ত থাকবে কি না? উত্তরে মার্কিন দূত বলেন, আমার মনে হয়, সিরিয়া ও ভেনেজুয়েলায় যা ঘটছে সেসব মাথায় রেখে এই পরিস্থিতি বিবেচনা করতে হবে। তো আমি নিশ্চিতভাবেই মনে করি ফেরত আসার অধিকারটি পর্যালোচনা করে দেখতে হবে।
উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠার পথে ইসরাইলী ভোগদখল বন্ধ ও ফেরত যাওয়ার অধিকারকে মূল শর্ত হিসেবে দেখে ফিলিস্তিনিরা। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর