রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে রাস্তা অবরোধ করেছেন তিনটি গার্মেন্টসের শ্রমিকরা। অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে তারা সড়ক অবরোধ করেন।
সরেজমিনে দেখা গেছে, উত্তরা জসীমউদ্দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে সড়ক অবরোধ করে রেখেছেন। অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।
উত্তরা পুলিশের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে বলেন, অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে গার্মেন্টসের শ্রমিকেরা আজ রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি