বরগুনার পাথরঘাটা উপজেলায় পাথরঘাটায় দেয়াল ধসে নিলয় (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলয় কলেজ রোডের শেখর মিয়ার ছেলে। সে পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মসজিদের পুকুরে গোসল করে বাসায় যাওয়ার সময় মসজিদের দেয়াল ধসে ঘটনাস্থলেই নিলয়ের মৃত্যু হয়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, মসজিদের পুকুর থেকে গোসল করে বাসায় যাওয়ার সময় দেয়াল ধসে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ