সুন্দরগঞ্জে গাঁজার গাছসহ গ্রেপ্তার ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাঁজার গাছসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কালির খামার গ্রামের আব্দুল লতিফের ছেলে বকুল মিয়ার পানের বরজ থেকে ২১ কেজি ওজনের ২টি গাঁজার গাছ উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে।
 
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত রমজান আলীর ছেলে আব্দুর রহিমকে সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট থেকে ৫৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
 
সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/বিএএফ